দলবদলে মাস্টারস্টোক অব্যাহত কেশিয়াড়ীতে - The News Lion

দলবদলে মাস্টারস্টোক অব্যাহত কেশিয়াড়ীতে

 


দি নিউজ লায়ন;   দলবদলে মাস্টারস্টোক অব্যাহত কেশিয়াড়ীতে। বিধায়ক পরেশ মুর্ম্মূ বিপুল ভোটে জয়লাভ করার পর ঘাসফুল শিবিরে যোগদান পর্ব চলতে থাকে।  বিধানসভা নির্বাচনে সামনের সারিতে প্রথম থেকেই ছিলেন তৃণমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী। এদিন সেই তৃনমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি পরিচালিত বাঘাস্তি ৫ নং অঞ্চলের প্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য । 


ফটিকরঞ্জন পাহাড়ী বলেন, বেশ কিছু পঞ্চায়েত সদস্য, প্রধান সহ মানুষজন তৃণমূলে যোগদানের আবেদন করেছিলেন। সেইমত শুক্রবার করোন পরিস্থিতির কথা মাথায় রেখে দলীয় কার্যালয়ে ধাপে ধাপে  যোগদান করানো হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। 


পাশাপাশি নছিপুর ৬ নং অঞ্চলের বিভিন্ন বুথ এলাকার প্রায় একশোর অধিক বিজেপি  কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবী তৃণমূলের। ৬ জন পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে নিজে যোগদান করার পর বিজেপি পরিচালিত বাঘাস্তি পঞ্চায়েতের প্রধান রুমি বেরা গিরি বলেন, জণগণের কাজ করবো বলে জনপ্রতিনিধি হিসেবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। 


তিনি বলেন, প্রধান হিসেবে বিজেপিতে থেকে কাজ করেছি, এই পরিস্থিতির মধ্যে বিজেপির কাজ করার কিছু থাকলো না। তাই তৃণমূলে এসে আমি বেশী করে কাজ করতে চাই। এমনটাই জানান  গ্রাম পঞ্চায়েত প্রধান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.